বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

অটোরিক্সার নাম্বার প্লেইট, চালকের লাইসেন্স ও রেশন পাওয়ার দাবীতে কামড়াপুর পয়েন্টে শ্রমিকদের সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ২৫১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জীবন ও জীবিকার প্রয়োজনে অনতিবিলম্বে অটোরিক্সার নাম্বার প্লেইট, চালকের লাইসেন্স, রেশন পাওয়া সহ ১০ দফা দাবিতে এক শ্রমিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ জানুয়ারী বুধবার সকাল ১১টায় রিক্সা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন কামড়াপুর, বগলাবাজার, গরুর বাজার আঞ্চলিক কমিটির উদ্যোগে কামড়াপুর পয়েন্টে মোঃ টেনু মিয়ার মেসে ওই শ্রমিক সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ মহসিন আহমেদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মোঃ ছালেক মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-জেলা আহবায়ক পীযুষ চক্রবর্তী, শ্রমিক নেতা ধনু মিয়া, সদস্য সচিব আবুল হাসেম, যুগ্ম আহবায়ক আঃ ছাত্তার, সিপিবি নেতা রনজন কুমার রায়, লাখাই রোড আঞ্চলিক কমিটির সভাপতি আঃ কাইয়ুম, আঞ্চলিক কমিটির উপদেষ্টা মোঃ আক্কাস আলী, মোঃ আঃ হান্নান, সহ-সভাপতি মোঃ আঃ রউফ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ সজিব মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ সফিক মিয়া, সাংগঠনিক সম্পাদক জজ মিয়া, প্রচার সম্পাদক সেলিম মিয়া, নির্বাহী সদস্য মোঃ আল-আমিন, মোঃ মোছাদ্দর মিয়া, মোঃ মাসুক মিয়া, হাছন আলী, কামরুল হাসান প্রমুখ। সভায় বক্তাগণ বলেন- রাস্তার শৃংখলা এবং যাত্রীসেবার মান বাড়ানোর লক্ষ্যে কর্তৃপক্ষকে অনতিবিলম্বে দাবি মেনে নেওয়ার আহবান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com