বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে সৌরবিদ্যুতের ৬টি ব্যাটারি চুরি

  • আপডেট টাইম রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৩৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নবনির্মিত ১০ তলা বিশিষ্ট ২৫০ শয্যা হাসপাতালটি অপরাধীদের অভয়রাণ্যে পরিণত হয়েছে। নিরাপত্তার অভাবে সরকারের মূল্যবান জিনিসপত্র চুরি হচ্ছে। পাশাপাশি সন্ধ্যার পরই হাসপাতালের নিচ তলায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপসহ মাদকসেবীদের আনাগোনা দেখা যায়। এতে করে হাসপাতালে আসা রোগী ও স্বজনরা এমনকি নার্সরাও আতংক অবস্থায় আসা যাওয়া করছেন। তবে এসব কর্মকান্ডের সাথে হাসপাতালের একটি সিন্ডিকেট জড়িত রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি হাসপাতালের নিচতলা থেকে বেশ কয়েকজন বখাটে ও মাদকসেবীকে পুলিশ আটক করে কোর্টে প্রেরণ করে। এরপর অপরাধ কিছুদিন থেমে থাকে। ইদানিং অত্যন্ত বেপরোয়া হয়ে উঠেছে চক্রটি। ৫ জানুয়ারি রাতে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড থেকে সৌর বিদ্যুতের ৬টি ব্যাটারি দুর্বৃত্তরা নিয়ে যায়। এরপর হাসপাতাল প্রশাসন নড়েচড়ে বসে। নিজেদের জান বাঁচানোর জন্য বিভিন্ন স্থানে অনুসন্ধান করতে থাকে। এক পর্যায়ে ইনাতাবাদের একটি গ্যারেজ থেকে ৪টি ব্যাটারি উদ্ধার করা হয়। কিন্তু দুইটি ব্যাটারি এখনও পাওয়া যায়নি। হাসপাতালের বেশ কয়েকজন ডাক্তার জানান, নিরাপত্তার অভাবেই এরকমটি হয়েছে। এ ছাড়া শষ্যের মাঝে যদি ভূত থাকে তাহলে এ ভূত তাড়াবে কে? অনেক স্টাফরাই তাদের পরিবতে বদলি লোক দিয়ে ডিউটি করাচ্ছে। হয়তোবা এ চুরির সাথে হাসপাতালের কেউ জড়িত থাকতে পারে। এ বিষয়ে তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম সরকার বলেন, তাদের লোকবল সংকট আছে। নিরাপত্তার অভাবেই এসব হচ্ছে। পুলিশকে জানানো হয়েছে। ব্যাটারি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com