সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মাধবপুরে নোহা গাড়ীর ধাক্কায় পুলিশের পিকআপ উল্টে আহত ৫

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২৯৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে নোহা গাড়ীর ধাক্কায় পুলিশের পিকআপ উল্টে ৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বেজুড়া সেতুর নিকট দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন- চালক আবুল হোসেন, দেহরক্ষী টিটু বর্মন, কনষ্টেবল সুজন দাশ, মাসুম আহমেদ। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, সোমবার সকালে মাধবপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার সরকারী কাজে হবিগঞ্জ যাওয়ার পথে উল্লেখিত স্থানে ঢাকা অভিমুখী একটি নোহা গাড়ী পুলিশের পিকআপ গাড়ীকে সজোরে ধাক্কা দিলে পুলিশ পিকআপটি মহাসড়কের উপর উল্টে যায়। এতে ৫ পুলিশ সদস্য আহত হন। আহত ৪ জনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com