শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচঙ্গে পুলিশের অভিযানে চোরাই গরুসহ ২ চোর আটক

  • আপডেট টাইম বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে চোরাই গরুসহ এক চোরকে পুলিশে সোপর্দ করেছে জনতা। পরে ওই চোরের স্বীকারোক্তি অনুযায়ী অপর চোরকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে গত ২৫ ডিসেম্বর রাতে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ৪টি গরু চুরি হয়। এ ঘটনায় গরুর মালিক থানায় মামলা করেন। পরদিন ২৬ ডিসেম্বর গরুর মালিকসহ এলাকাবাসী সুবিদপুর ইউনিয়নের সুবিদপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত জিতু খানের পুত্র ছোরাব খান (৩২) কে ঐ ৪টি চোরাই গরুসহ আটক করে থানায় খবর দেন।
ওই খবরের ভিত্তিতে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে চোরাই গরুসহ আটককৃত চোর ছোরাবকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদকালে ছোরাব চুরির সাথে দৌলতপুর গ্রামের নূর মিয়ার পুত্র সাজিদ মিয়া জড়িত থাকার কথা স্বীকার করে। গতকাল ২৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় আলীগঞ্জ বাজার থেকে পুলিশ চোর সাজিদকেও গ্রেফতার করে। দুই চোরকে কোর্টে চালান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com