সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

তীব্র শীতে বিপর্যস্ত চুনারুঘাটের জনজীবন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৩২৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে শীত ও ঘন কুয়াশার প্রভাব পড়েছে। গতকদিন ধরেই ভোর রাত থেকে এই কুয়াশা ও শীতের প্রভাব বাড়ছে, সকাল ১১টা পর্যন্ত দেখা মিলেনা সূর্যের। এই উপজেলা পাহাড়ি ঘেঁষা এলাকা হওয়াতে শীত উপজেলার বিভিন্ন স্থানে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। জানা গেছে, গত কয়েকদিন ধরে হবিগঞ্জ জেলাসহ চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে শীত ও ঘন কুয়াশায় ঢাকা পড়ে যায়। ঘন কুয়াশাজনিত কারণে চুনারুঘাটের সড়কগুলোতে বিভিন্ন যানবাহনে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। এই শীতের প্রভাবে উপজেলা শহরসহ বিভিন্ন হাটবাজারে পুরানো গরম কাপড় বেচা-কেনা শুরু হয়েছে। সেই সঙ্গে বিত্তশালীদের লেপ-তোশক তৈরিসহ গরম কাপড় ক্রয়ের হিড়িক পড়েছে। আর গরিব ও অসহায় পরিবারগুলো আর্থিক সংকটে এই শীত নিবারণে বস্ত্র ক্রয় করতে হিমশিম খাচ্ছে। বিশেষ করে পাহাড়ি দুর্গম এলাকার অসহায় পরিবার ও বাগানের চা শ্রমিকেরা এখন শীতে কাহিল। অনেক অসহায় পরিবার রাস্তার ফুটপাতে, বাড়ির পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। অনেক অসহায় পরিবার রাস্তার ফুটপাতে, বাড়ির পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
এই বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক বলেন, আমরা ইতিমধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণের মাধ্যমে পাহাড়ি, দুর্গম এলাকার অসহায় পরিবার ও বাগানের চা শ্রমিকদের শীত নিবারণের চেষ্টা করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com