বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

লস্করপুর থেকে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৪২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের চরহামুয়া থেকে জুয়া খেলা অবস্থায় নগদ টাকাসহ ১০ জুয়ারিকে আটক করেছে হবিগঞ্জ জেলা ডিবি পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একদল ডিবি পুলিশ গতকাল বৃহস্পতিবার (২২ডিসেম্বর) বিকালে সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের চরহামুয়া বইচড়ার শংকর দাসের ধানক্ষেতে অভিযান চালিয়ে আব্দুল আহাদ, ফরিদ মিয়া, আব্দুল কাদির, ইকবাল মিয়া, সুলতান আলী, কামরুল হাসান, সালমান মিয়া, রাজিব চন্দ্র দাস, জালাল মিয়া ও নাজির মিয়াসহ ১০ জুয়ারীকে আটক করে। আটককৃত জুয়ারিদের বাড়ি হবিগঞ্জ সদর ও বানিয়াচং উপজেলার বিভিন্ন গ্রামে বলে ডিবি সূত্র জানিয়েছে। অভিযান চলাকালে আরো কয়েক জন পালিয়ে যায়।
হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ শফিকুল ইসলাম অভিযান ও আটক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com