বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জে চাচাকে ছুরিকাঘাত ছাত্রলীগ সম্পাদক কারাগারে

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৩৬৪ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় আপন চাচাকে ছুড়িকাঘাতের অভিযোগ ওঠেছে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবিদ হাসান মিয়া তালুকদারের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে আবিদ হাসান মিয়া তালুকদারকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। আসামী আবিদ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের মৃত মানিক মিয়া তালুকদারের ছেলে ও সদ্য ঘোষিত নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
জানা যায়, দীর্ঘদিন ধরে আবিদ হাসান মিয়া তালুকদারের সাথে তার আপন চাচা কালিছ মিয়ার সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ শহরের থানা পয়েন্ট এলাকায় আবিদের সাথে কালিছ মিয়ার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে চাচাকে ছুরিকাঘাত করেন আবিদ। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর-পর স্থানীয় লোকজন আবিদ হাসান মিয়া তালুকদারকে পুলিশের কাছে সোপর্দ করেন। বৃহস্পতিবার আহত কালিছ মিয়ার ভাই শাহেদ মিয়া বাদী হয়ে আবিদ হাসান মিয়া তালুকদারকে আসামী করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
এ নিয়ে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি ফয়ছল তালুকদার বলেন- ছাত্রলীগের দায়িত্ব পাওয়ার ১৮ দিনের মাথায় আবিদের এমন কর্মকাণ্ডে ছাত্রলীগের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। এর আগে একাধিকবার এরকম অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা ছিল।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, চাচাদের সাথে আবিদের সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। রাতেই স্থানীয় লোকজন আবিদকে পুলিশের কাছে সোপর্দ করে। অভিযোগ দেয়ার পর তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয় পরবর্তীতে আদালতের মাধ্যমে আবিদ হাসান মিয়া তালুকদারকে কারাগারে প্রেরণ করা হয়।
উল্লেখ্য- গত ৪ ডিসেম্বর হবিগঞ্জ জেলা ছাত্রলীগ হাসান মিয়া তালুকদার ওরফে আবিদকে নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com