সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী- বর্তমান প্রজন্মকে কারিগরী শিক্ষায় শিক্ষিত করে তোলতে হবে

  • আপডেট টাইম রবিবার, ৩ আগস্ট, ২০১৪
  • ৫৬৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপি বলেছেন, আধুনিক শিক্ষা ছাড়া দেশে সুনাগরিক গড়ে তোলা সম্ভব নয়। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে বর্তমান প্রজন্মকে কারিগরী শিক্ষায় শিক্ষিত করে তোলতে হবে। নবীগঞ্জের শিক্ষা ও সামজিক উন্নয়নে আপ্তাব-খুদেজা কল্যাণ ট্রাষ্ট এর কার্যক্রম গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে। নবীগঞ্জের রাস্তা-ঘাট, শিক্ষাসহ সার্বিক উন্নয়নে আমি নিরলসভাবে কাজ করে যাবো।
গতকাল শনিবার দুপুরে নবীগঞ্জ নয় মৌজা তাহিরপুর ইত্তেফাকিয়া আলীয়া মাদ্রাসা মাঠে আপ্তাব-খুদেজা শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাষ্টের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ট্রাষ্টের প্রতিষ্টাতা লন্ডন প্রবাসী শামীম আহমদের সভাপতিত্বে এবং এডঃ আব্দুল কাইয়ূমের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের এমপি এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব দিলীপ কুমার বনিক, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লূৎফুর রহমান, হবিগঞ্জ বৃন্দাবন কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্রাচার্য্য, সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শাহ আবুল খয়ের। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাষ্টের সাধারন সম্পাদক এডঃ নিজামুল হক লস্কর। এ সময় ট্রাষ্টের উদ্দেশ্য ও আদর্শ তুলে ধরেন মাহবুবা খাদিজা কান্তা। অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নবীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ, অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা জাসদ সভাপতি আব্দুর রউফ, রাজনীতিবিদ মুজিবুর রহমান শেফু, প্রাক্তণ বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার ফয়জুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল প্রমূখ। অনুষ্টানে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সিনিয়র সহকারী সচিব এনামুল হক ইকবাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মাহবুবা পান্না। অনুষ্ঠানে অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্টান শেষে এক প্রতিবন্ধী স্কুলকে ২৫ হাজার এবং ৫ জন মেধাবী গরীব ছাত্র-ছাত্রীকে নগদ ৪ হাজার টাকা করে প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com