সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে কার্টুনে ভরা এক নবজাতক উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ২৭৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে খাল পাড় থেকে কাটুনে ভরা এক ছেলে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। ওই নবজাতক এখন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেবিকেয়ার ইউনিটে নিবিড় পরিচর্যায় আছে।
গতকাল রোববার রাত ১০টার দিকে মাধবপুর উপজেলা উজ্জ্বলপুর একটি খাল পাড় থেকে এই নবজাতককে উদ্ধার করা হয়েছে। বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, রোববার রাতে উজ্জ্বলপুর গ্রামের একটি খাল পাড় থেকে হঠ্যাৎ এক শিশুর কান্না শুনতে পায় স্থানীয় লোকজন। পরে স্থানীয় লোকজন গিয়ে দেখতে পায় একটি কাটুনের মধ্যে শিশুটি চিৎকার করছে। পরে মাধবপুর থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশের সহযোগীতায় ওই নবজাতক শিশুটিকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু কর্ণারে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইশতিয়াক আল মামুন জানান, বর্তমানে নবজাতক শিশুটি সুস্থ আছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, নবজাতকের বিষয়ে পুলিশ অনুসন্ধান করছে। এছাড়া বিষয়টি সমাজসেবা কর্মকর্তাকে নবজাতকের বিষয়ে জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com