সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

আমিনুর রশিদ এমরানের মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৩৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও হবিগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি মরহুম মোঃ আমিনুর রশীদ এমরান এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক ক্রীড়াবিদ মরহুম মোঃ আমিনুর রশীদ এমরান এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে হবিগঞ্জ শহরের সবুজবাগ, পুরাতন হাসপাতাল সড়কস্থ এ্যাপোলো হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে এ ফ্রি মেডিকেল ক্যাম্প দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হবে। ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখবেন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ এম. এ. মোন্তাকিম শাহিদ, দন্ত বিশেষজ্ঞ ডাঃ আহমুদুর রহমান আবদাল, জেনারেল ফিজিশিয়ান ডাঃ হিমাংশু চন্দ্র দে, নবজাতক, শিশু ও কিশোর রোগ চিকিৎসক ডাঃ সুদীপ তালুকদার রনি, গাইনী ও প্রসূতী রোগের চিকিৎসক ডাঃ অনন্যা রায়।
বাদ মাগরিব এ্যাপেলো ডায়াগনষ্টিক সেন্টারে মরহুম মোঃ আমিনুর রশীদ এমরান এর স্মরনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হবে। উক্ত মিলাদ দোয়া মাহফিল সকলকে উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com