সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে ভাইস চ্যান্সেলের ড. শাকিলের শ্রদ্ধা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ২৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ৩২ নম্বর ধানমন্ডিতে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মেট্টোপলিটন ইউনিভার্সিটি, সিলেটের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল। তিনি গতকাল সকালে এই শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি জাতির পিতা ও তাঁর পরিবারের সকল শহিদ এবং স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনাসহ পরিবার পরিজনের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় মোনাজাত করেছেন।
এ ছাড়া মুক্তিযুদ্ধ চলাকালীন জাতির পিতার অবিসংবাদিত ও অদম্য নেতৃত্বের কথা এবং মহান মুক্তিযুদ্ধপরবর্তী বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় ও দূরদর্শী স্বপ্নের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এক মিনিট নীরবতা পালনসহ পরিদর্শন বইয়ে স্বার করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট”পতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বিগত ১৬ নভেম্বর এক আদেশে প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হককে যোগদানের তারিখ হতে চার বছরের জন্য মেট্টোপলিটন ইউনিভার্সিটি, সিলেটের ভাইস চ্যান্সেলর নিযুক্ত করেন। তিনি গত ১ ডিসেম্বর যোগদান করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com