শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

ঢাকা-সিলেট রুটে নন-স্টপ ট্রেন চালু’র দাবী এমপি মিলাদ গাজীর

  • আপডেট টাইম সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২৪৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট রেললাইনে নন-স্টপ ট্রেন চালু করার দাবী জানিয়েছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও রেল মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। রবিবার দুপুরে রেল ভবনে রেল মন্ত্রনালয়ের সচিব ড. হুমায়ুন কবীরের হাতে আনুষ্ঠানিক ভাবে ডিও লেটার তোলেন দেন গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।
ডিও লেটার এ উল্লেখ করা হয়, ব্রিটিশ আমল থেকে সিলেটের মানুষ রেল ভ্রমণের প্রতি আকৃষ্ট। প্রতিদিন ঢাকা-সিলেট রুটে হাজার হাজার মানুষ রেলে যাতায়াত করেন। কিন্তু চাহিদার তুলনায় এই রুটে ট্রেনের সংখ্যা একেবারেই কম। যাত্রীরা প্রয়োজন মতো টিকেট পায় না। তাছাড়া যে কয়টি আন্তনগর ট্রেন চলাচল করে সেগুলোর প্রচুর স্টপিজ থাকায় অনেক যাত্রীদের সময়ক্ষেপণ করতে হয়। যাত্রীদের চাহিদা বিবেচনা করে উক্ত রুটে একটি দ্রুতগ্রামী নন-স্টপ ট্রেন চালু করা হলে বৃহত্তর সিলেটের জনগণ বিশেষভাবে উপকৃত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com