শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শায়েস্তাগঞ্জে মাটি ও বালু ব্যবসায়ীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষ ॥ আহত ৫

  • আপডেট টাইম শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৩৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুরে মাটি ও বালু ব্যবসায়ীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষে সাবেক সেনা সদস্যসহ ৫ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই গ্রামের সাবেক সেনা সদস্য আবুল কাসেম (৪০), তার ভাই আবুল বশর (৩৫), মোহন মিয়া (৩২) সহ ৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতরা জানায়, চুনারুঘাট উপজেলার ঘরগাঁও গ্রামের আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি অবৈধভাবে আলাপুর এলাকার খোয়াই নদীর চর থেকে বালু উত্তোলন করে ট্রাক্টরযোগে বিভিন্ন স্থানে পাচার করছে। এ নিয়ে একাধিকবার উত্তেজনা দেখা দেয়। এ বিষয়ে আবুল কাসেম বাধা দিলে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আব্দুর রাজ্জাক ও তার লোকজন সাবেক সেনা সদস্য আবুল কাসেমের উপর হামলা চালায়। এতে উল্লেখিতরা আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com