বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

রামশ্রীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গৃহ নির্মাণ ॥ সংঘর্ষের আশঙ্কা

  • আপডেট টাইম শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রামশ্রী গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গৃহনির্মাণের অভিযোগ উঠেছে একই এলাকার আব্দুল আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তাক্ষয়ী সংঘর্ষ হওয়ার আশংকা রয়েছে। জানা যায়, দুলাল মিয়া নামের এক ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে চুনারঘাট উপজেলার প্রাণবল্লবপুর মৌজার, এস, এ খতিয়ান নং ২৩১, এস, এ দাগ নং ২০০, আর, এস খতিয়ান নং ১৫৮, আর, এস ৪১৩ নং দাগের ১৯ শতক জায়গার উপর গত ১ ডিসেম্বর আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু আব্দুল আলী সেই নিষেধাজ্ঞা অমান্য করে গৃহ নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় আদালতের নিষেধাজ্ঞা জারিকৃত ভূমিতে কাজ করছেন দুইজন শ্রমিক। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় আব্দুল আলী তাদেরকে গৃহ নির্মাণ কাজের জন্য নিয়ে এসেছেন। এ বিষয়ে অভিযুক্ত আব্দুল আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ঘর করেছি মামলা দায়েরের পূর্বে। এখন শুধু ঘরের মেঝেতে মাটি ভরাটের কাজ করতেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com