সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

চুনারুঘাটে দুই সহোদরসহ ৩ জন গ্রেফতার ॥ ২০ কেজি গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৩৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ২০ কেজি গাঁজাসহ চুনারুঘাটের দুই সহোদরসহ তিন মাদক কারবারিকে আটক করেছে সুনামগঞ্জের ধর্মপাশা থানা পুলিশ। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার মহদীপুর স্পিডবোড ঘাট থেকে গাঁজার চালানসহ মাদক কারবারিদের আটক করা হয়। আটককৃতরা হলো-চুনারুঘাট উপজেলার আব্দার হাওর গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে আমির আলী, তার সহোদর ইমরান হোসেন সুমন, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার খাতে সালেঙ্গা গ্রামের সাদেক মিয়ার ছেলে কামাল মিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, থানার এসআই মো. আব্দুস সবুর মিয়ার নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার মহদীপুর স্পিডবোড ঘাট থেকে বৃহস্পতিবার বিকালে ব্যাটারিচালিত অটোরিকশাবোঝাই ওই গাঁজার চালানটি জব্দ করা হয়। এ সময় অটোরিকশায় থাকা তিন মাদক কারবারিকে আটক করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক কারবারিরা জানায়, হবিগঞ্জ থেকে গাঁজা ক্রয় করার পর নেত্রকোনার কলমাকান্দা সড়ক পথে রাজধানী ঢাকায় নিয়ে বিক্রির জন্য নিরাপদ মনে করে তারা এ সড়ক পথে গাঁজার চালান নিয়ে যাচ্ছিল। ধর্মপাশা থানায় অটোরিকশা, গাঁজা জব্দ তালিকা শেষে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com