সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প্রচারাভিযান উপলক্ষে আলোচনা সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৩০১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ “সবার মাঝে ঐক্য করি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও ব্র্যাক এর যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প্রচারাভিযান ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীর পরিচালনায় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক সেলিম তালুকদার, নবীগঞ্জ শাখা ব্র্যাকের কর্মকর্তা নার্গিস আক্তার, এসআই নাইম উদ্দিন প্রমূখ। সভায় বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ যৌতুক বিরোধী সামাজিক আন্দোলন এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com