সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

পইলে অস্ত্রের মুখে ঠিকাদারের ২০ লাখ টাকা ছিনিতাই

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৩২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর পইল সড়কে অস্ত্রের মুখে জিম্মি করে বিশিষ্ট ঠিকাদার তাজুল ইসলামের কাছ থেকে ২০ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে তাজুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গতকাল সোমবার সকাল পৌনে ১১টার সময় পইল গ্রামের বিশিষ্ট মুরুব্বি ও ঠিকাদার তাজুল ইসলাম ২০ লাখ টাকা একটি ব্যাগে করে নিয়ে শহরে আসার পথে পইল সড়কের নাজিরপুর এলাকায় পৌছা মাত্রই টেনু মিয়াসহ কয়েকজন অজ্ঞাত যুবক তাকে অস্ত্রের মুখে জিম্মি করে হাতে থাকা ব্যাগে রক্ষিত ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার পর পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফসহ স্থানীয় গণমাম্য ব্যক্তিবর্গদের বিষয়টি অবগত করা হয়েছে।
এ ঘটনার পর তাজুল ইসলাম বাদী হয়ে পইল গ্রামের টেনু মিয়াকে প্রধান আসামী করে অজ্ঞাত আরো ২ জনকে অভিযুক্ত করে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, অভিযোগের ভিক্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com