শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে তারন্যের শক্তি রক্তদান সংগঠনের আত্মপ্রকাশ

  • আপডেট টাইম রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২৮৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ “মানবতার টানে, ভয় নেই রক্তদান” এই শ্লোগানের মধ্য দিয়ে তারন্যের শক্তি রক্তদান সংগঠন এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৬ শে নভেম্বর শনিবার সকালে সংঠনের কারী জামসেদ আলীর সভাপতিত্বে এবং যাদব দাশের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমরান শাহরীয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উপজেলা হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, বাবু বিধু ভূষণ দাশ, পিকলু চৌধুরী, রুবেল মিয়া, ডাঃ কিরন সূত্রধর, বদরুজ্জামান, স্বপন দাশ। অনুষ্টান পরিচালনায় যাদব দাশ, পিংকু পাল, রজত দাশ, কেশব দাশ, নিখিল সূত্রধর সহ তারণ্যের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ পাভেল মিয়া। শুরুতে কোরআন তেলওয়াত করেন আবুল হাসান এবং গীতাপাঠ করেন অদ্বৈত দাশ। পরে সংগঠনের সকল সদস্যবৃন্দের মাঝে অতিথিবৃন্দ পরিচয়পত্র বিতরন করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার বলেন, মানুষ মানুষের জন্য মানবতার কল্যানে রক্তদানে হিন্দু মুসলমান এবং ধনী গরিবের কোন ভেদাভেদ নেই। যুবসমাজের উদ্যোগে সেচ্ছায় রক্তদান তারন্যের শক্তি সংগঠন সত্যিই প্রশংসার দাবীদার। এই সংগঠনের ভাল কাজের মাধ্যমে যুব সমাজের নৈতিক অবক্ষয় দূর করা সম্ভব হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com