বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে যৌতুকলোভী স্বামীর কারাদন্ড

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ২৩৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে যৌতুক লোভী স্বামীকে কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩ এর বিচারক এসএম নাসিম রেজা এ দন্ডাদেশ দেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচানা করেন স্পেশাল পিপি এডভোকেট মোস্তফা মিয়া। আসামী পক্ষে ছিলেন, গিয়াস উদ্দিন বকুল।
আদালতের পেশকার মোহাম্মদ ফজলু মিয়া জানান, মাধবপুর উপজেলার রাজা পুর গ্রামের আব্দুল শহিদের কন্যা সুচনা ইয়াসমিনের সাথে চুনারুঘাট উপজেলার পাকুরিয়া গ্রামের মাসুক মিয়ার পুত্র রফিকুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর তাদের কুল জুরে একটি সন্তান জন্মগ্রহণ করে। এর পর থেকে স্বামী রফিকুল ইসলাম সুচনার কাছে যৌতুকের দাবীতে নির্যাতন চালিয়ে আসছিল। ১২ সালের ১৫ মে সকাল ১০টায় যৌতুকের দাবীতে সুচনাকে মারপিট করে তারিয়ে দেয়। এঘটনায় সুচনা বাদীহয়ে মাধবপুর থানায় স্বামী রফিকুল ইসলাম ও তার মা হাজেরা খাতুনকে আসামীকরে মামলা দায়ের করে। তদন্তকারী কর্মকর্তা কামাল হোসেন একই বছরের ২৬ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। বিজ্ঞ বিচারক সাক্ষী প্রামান শেষে রাফিককে দুই বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। একই সাথে তার মা হাজেরা খাতুনকে খালাসদেন। রায়ের পর রফিককে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com