বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে স্কুল ছাত্রীকে অপহরণ ঢাকায় আটকে রেখে ধর্ষণ

  • আপডেট টাইম শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৩৪১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরণের পর ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই ছাত্রী কোন রকমে কৌশলে পালিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে এসেছে।
খবর পেয়ে মাধবপুর থানার এসআই বুলবুল তাকে উদ্ধার করে। পরে পুলিশের সহায়তায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। ভিকটিমের পিতা জানান, গত ১৮ অক্টোবর তার মেয়ে ৯টায় বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়িতে থেকে বের হন। কিন্তু পথিমধ্যে একই গ্রামের আব্দুল হাকিম ও ৩/৪জন যুবকের সহায়তায় তার মেয়েকে অপহরণ করে ঢাকার একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করে। গত বুধবার ঢাকার আটক বাসা থেকে ভিকটিম ধর্ষণকারীর কবল থেকে কৌশলে পালিয়ে এসেছে। বাড়িতে এসে ভিকটিম মা বাবার কাছে অপহরণ ও পাশবিক নির্যাতনের বর্ণনা দিয়েছে।
মাধবপুর-চুনারুঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ বলেন, ভিকটিমের কাছ থেকে পাশবিক নির্যাতনের বর্ণনা শুনেছি। তাকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাধবপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com