বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পুলিশের মাসিক সভায় সদর থানার ওসি গোলাম মর্তুজা, এসআই মমিনুলকে সম্মাননা প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৩৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সভায় জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেয়েছেন সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা এবং শ্রেষ্ঠ এসআই হয়েছেন মমিনুল ইসলাম পিপিএম, বিপিএম।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শৈলেন চাকমার সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি। এ সময় তিনি জেলার সকল অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ ও তাদের বিভিন্ন সুবিধা, অসুবিধার কথা শুনেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। সভা শেষে জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে পুলিশ সুপার অফিসার ও ফোর্সের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন। উক্ত মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মহসীন আল মুরাদ, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের, আরআই, আরওআইসহ জেলার সকল অফিসার ইনচার্জরা। প্রসঙ্গত, ওসি গোলাম মর্তুজা ও এসআই মমিনুল ইসলাম সদর থানায় যোগদানের পর থেকেই কর্মক্ষেত্রে দক্ষতার পরিচয়ের পাশাপাশি কৃতিত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com