বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

শহরের বিভিন্ন স্থানে জুয়ার আসর ॥ চুরি ছিনতাই বৃদ্ধি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল ও তেঘরিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে জমে উঠেছে জুয়ার আসর। প্রতিদিন বিকাল থেকে রাত ১২টা পর্যন্ত এসব আসরে লাখ লাখ টাকার খেলা চলে।
ইতোমধ্যে ডিবির ওসি সফিকুল ইসলাম যোগদানের পর থেকেই মাদক ও জুয়াড়িদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। প্রায়ই জুয়াড়িদেরকে আটক করে কোর্টে সোপর্দ করেন। ফলে কিছুদিন বন্ধ থাকে। আবার আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে পুনরায় তারা এসবে জড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, মাছুলিয়া ব্রিজের পূর্ব পাড় নদীর বাধে বইরা বাড়ি নামকস্থানে সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত ওয়ানটেনের বোর্ড বসিয়ে লাখ লাখ টাকার খেলা চলে। বিভিন্ন স্থান থেকে জুয়াড়িরা এসে এসব স্থানে ভিড় করে। এসবের কারণে একদিকে চুরি, ছিনতাই বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে যুব সমাজ বিপথে যাচ্ছে।
এ বিষয়ে ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্রই এসবের বিরুদ্ধে অভিযান চলে। ইতোমধ্যে লাখাই, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, মাধবপুরসহ বিভিন্নস্থান থেকে অর্ধশতাধিক জুয়াড়ি আটক করেছি। এদের বিরুদ্ধে অভিযান চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com