সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ আটক ২ ॥ অন্য অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মহিলা আটক

  • আপডেট টাইম সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ ১৭ সেপ্টেম্বর রাতে চুনারুঘাট উপজেলার চাঁদপুর চা বাগানের ঘাটাশাল এলাকা থেকে ১০কেজি গাঁজাসহ দুইজন কে আটক করা হয়েছে। এসআই হিমনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুজনকে আটক করে। আটককৃতরা হলো বিশ্বনাথ সাওতাল (৪৫) পিতা মৃত হবিভক্ত সাওতাল ও মাখন সাওতাল (৩৫) পিতা কৃষ্ণভক্ত। এদিকে অন্য এক অভিযানে চুনারুঘাটের পূর্ব উবাহাটা গ্রাম থেকে জাহির আলীর মেয়ে মাদক সম্রাজ্ঞী ঝুনা আক্তারকে ৬০ পিচ ইয়াবাসহ নিজ বসত ঘর থেকে আটক করে পুলিশ। আটককৃত ঝুনা আক্তারের বিরুদ্ধে এর আগেও কয়েকটি মাদক মামলা রয়েছে সে চুনারুঘাট উপজেলার একজন কুখ্যাত মাদক কারবারি।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আলি আশরাফ বলেন, মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত যে জিরো টলারেন্স নীতি রয়েছে সেই নীতি বাস্তবায়নে আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com