সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শহরে সোর্স পরিচয়ে অন্তস্বত্তা গৃহবধূকে নির্যাতন ॥ আটক জাহেদ

  • আপডেট টাইম বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের মাহমুদাবাদে পুলিশের সোর্স পরিচয়ে অন্তঃস্বত্তা গৃহবধূকে নির্যাতন করার অভিযোগে শেখ মোহাম্মদ জাহেদ (২৫) নামের এক সোর্সকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর থানার এসআই মুজিবুর রহমান, এসআই এনামুল হক সহ সঙ্গীয় একদল পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে শায়েস্তানগর হাইটাওয়ার এলাকা থেকে তাকে আটক করে। এ ঘটনায় মাহমুবাদ এলাকার টমটম চালক রুবেল মিয়ার স্ত্রী সাথী আক্তার বাদি হয়ে সদর থানায় মামলা করেছেন। সে একই এলাকার বাসিন্দা জানা যায়। জানা যায, গত সোমবার সকালে সোর্স পরিচয় দিয়ে শেখ মোঃ জাহেদ, শিপনসহ আরেকজন যুবক রুবেলের বাড়ি গিয়ে তাকে খুঁজতে থাকে এবং রুবেলের নামে গ্রেপ্তারী পরোয়ানা আছে বলে জানায়। এ সময় রুবেলের স্ত্রী জানায় রুবেল বাড়িতে নেই। তখন কথিত সোর্সরা জোরে পূর্বক ঘরে ঢুকতে চাইলে রুবেলের অন্তস্বত্তা সাথী আক্তার বাঁধা দেন। এক পর্যায়ে তারা তাকে পিটিয়ে আহত করে। এ সময় রুবেল এগিয়ে আসলে তাকেও মারপিট করে সোর্সরা। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে সোর্সরা পালিয়ে যায়। শুধু তাই নয় এর আগের দিন জাহেদ, রুবেলকে বাড়ি থেকে ধরে আনতে যায়। এ সময় তার স্ত্রী সাথী ৫ হাজার টাকা দিয়ে রুবেলকে ছাড়িয়ে নেয়। এর কিছুদিন আগে গণধর্ষন ও মাদক মামলায় পুলিশের কতিথ সোর্স কাওছার আহমেদ, মামুন মিয়া ও জসিম আহমেদ নামে ৩ জনকে আটক করা হয়। এ ঘটনায় সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। ভোক্তভোগীদের দাবি সোর্সদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন যদি অচিরেই ব্যবস্তা না নেয় তাহলে পুলিশের ভাবমূর্তি নষ্ট হবে। আহত স্বামী-স্ত্রী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com