বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

শতাধিক নারী-পুরুষের মাঝে ভেড়া বিতরণ করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার এক নম্বর লোকড়া ও দুই নম্বর রিচি ইউনিয়নের শতাধিক নারী-পুরুষের মাঝে দুইটি করে ভেড়া বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে তিনি আনুষ্ঠানিকভাবে এই ভেড়াগুলো বিতরণ করেন।
সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে হাওরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পে নির্বাচিত সুফল ভোগীদের মাঝে এই ভেড়াগুলো বিতরণ করা হয়। এ দুটি ইউনিয়নে মোট ৫৪৯ জনকে এই সুবিধা দেওয়া হবে। প্রকল্পটি জেলার ৭টি উপজেলায় চালু থাকবে।
ভেড়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে জনশক্তিকে রূপান্তরিত করতে চান। সকল মানুষকে স্বাবলম্বী করে তোলাই এ সরকারের লক্ষ্য। এ সময় উপকার ভোগীদের তিনি প্রধানমন্ত্রীর এই উপহারকে সঠিকভাবে ব্যবহার করে নিজেকে স্বাবলম্বী করে তোলার পরামর্শ দেন।
হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস, বাংলাদেশ টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি মোঃ আলমগীর খান প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com