সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

চুনারুঘাটে সাপের খেলা দেখানোর বেশে ইয়াবা বিক্রি বেদে দ্বীন ইসলাম আটক

  • আপডেট টাইম শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫৮ বা পড়া হয়েছে

আজিজুল হক নাসির, চুনারুঘাট থেকে ॥ সাপের খেলা দেখানোর বেশে ইয়াবা বিক্রয়কালে দ্বীন ইসলাম (৩৮) নামের ১ বেদেকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার (১সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় উপজেলার শ্রীকুটা দারুল ইসলাম মাদ্রাসার সামন থেকে ১০০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। চুনারুঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোঃ আলী আশরাফ এর সার্বিক দিক নির্দেশনায় তার নেতৃত্বে ওই স্থানে অভিযান চালায় একদল পুলিশ। এ সময় খদ্দের অপেক্ষায় থাকা অবস্থায় বেদে দীন ইসলামকে হাতেনাতে গ্রেফতার করেন তারা। শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের পাশে বেদে আস্তানায় অস্থায়ী বসবাসকারী দীন ইসলাম সুনামগঞ্জ সদর উপজেলার সোনাপুর গ্রামের আঃ রহিমের পুত্র।
চুনারুঘাট থানার অফিসার ইনর্চাজ ওসি মোঃ আলী আশরাফ জানান, আটককৃত মালামাল জব্দ করা হয়েছে ও আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলার নেওয়া হচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com