বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে থেমে নেই নিষিদ্ধ পলিথিন বিক্রি ॥ দেখার কেউ নেই

  • আপডেট টাইম শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার পৌরশহরসহ বিভিন্ন বাজারগুলোতে বাড়ছে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বাড়ছে। পলিথিন পচনশীল না হওয়ার কারনে মানুষ পলিথিন ব্যবহার করে যেখানে সেখানে ফেলে রাখছে। ফলে এসব পলিথিনের সাথে বাজারের ময়লা আবর্জনা মিশে একদিকে যেমন পরিবেশ দুষিত করছে অপরদিকে বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে এইসব পলিথিন ব্যাগ এলাকার বিভিন্ন ড্রেনের মাঝে ও সোয়ারেজের পাইপের মুখে আটকে জলাবদ্ধতা সৃষ্টি করছে যার ফলে একটু বৃষ্টি হলেই বিভিন্ন হাট-বাজার তলিয়ে যাচ্ছে। পলিথিন ব্যাগ ডোবা নালা খালবিলে ফেলে রাখার ফলে তাতে ময়লা আবর্জনা মিশে সৃষ্টি হচ্ছে বিভিন্ন রোগব্যাধি ফলে অকালে মৃত্যুবরণ করছে অনেকেই। হুমকির মুখে পতিত হচ্ছে জনস্বাস্থ্য। পলিথিন ব্যাগ মাটির সাথে মিশে মাটির উর্বর শক্তি কমিয়ে দেয় যার জন্য ফসলি জমির ক্ষতিসাধন হচ্ছে পলিথিনের। নাম প্রকাশে অনিচ্ছুক মাধবপুর বাজারের এক ব্যবসায়ী জানান বেশিরভাগ ক্রেতা বাজারে আসার সময় ব্যাগ নিয়ে আসেন না। সুতা, কিংবা কাপরের তৈরী ব্যাগ দাম বেশি হওয়ায় ক্রেতারা বাধ্য হয়ে পলিথিন ব্যাগ কিনে নিয়ে যায় এই বিষয়ে জানথ মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, পলিথিন ব্যহারের ক্ষেত্রে জনসাধারনকে আরো সচেতন হতে হবে। আমরা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকায় মাইকিং করবো এবং বিভিন্ন বাজার মনিটরিং করবো ও মোবাইল কোর্ট পরিচালনা করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com