বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ডিজিটাল আইনের মামলায় বিএনপি নেতা এডঃ মোজাম্মেল কারাগারে

  • আপডেট টাইম বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৪৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপি নেতা এডভোকেট মোজাম্মেল হক (৩৫) এর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। শুনানীতে অংশ নেন জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, এডভোকেট শহীদ সরকার, রহমত এলাহি, কামাল উদ্দিন সেলিম, মুদ্দত আলী, কতুব উদ্দিন জুয়েল, বুখশানসহ প্রায় অর্ধশতাধিক আইনজীবি।
প্রসঙ্গত, এ মামলায় হাফিজুর রহমান হাফিজসহ ২ জন কারাগারে রয়েছেন। গত ২৪ আগস্ট জেলা পরিষদ এলাকায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ফেষ্টুন ছিড়ে ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে বিএনপির ৬৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন পৌর আওয়ামী লীগ নেতা মো. মোস্তফা। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন কোর্ট ইন্সপেক্টর আনিসুর রহমান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com