সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বাহুবলে কমেছে কাঁচা মরিচসহ সবজির দাম

  • আপডেট টাইম রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৩৪৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মাছ ও মাংসের দামের অস্থিতিশীলতায় কিছুটা স্বস্তির বাতাস বইছে কাঁচা মরিচসহ সকল ধরণের সবজি বাজারে। গত কয়েক সপ্তাহে সবচেয়ে বেশি বাড়তে থাকা কাঁচা মরিচের দাম ১৫০-২০০ টাকা ও প্রায় সব সবজির দাম ১০/১৫ টাকা করে কমেছে। এছাড়াও ডজন প্রতি ডিমের দাম কমেছে ৪০ থেকে ৪৫ টাকা করে। বিক্রেতারা বলছেন, আজ বাজারে প্রতিটি সবজিই ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে।
গতকাল শনিবার (২৭ আগস্ট) বাহুবলের বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা ধরে। যা গত কয়েক সপ্তাহে বিক্রি হয়েছে ২৫০ থেকে ৩০০ টাকা ধরে। এদিকে বাজারে বেগুন ৫০, আলু ২৫-৩০, শসা ৫০, টমেটো ৮০-১০০, করলা ৪০, ঢেঁড়শ ৩৫-৪০, কাঁচা পেঁপে ২০, চিচিংগা ৬০, ধুন্দল ৬০, বরবটি ৭০, কাঁকরোল ৪০, পটল ৩৫-৪০, কাঁচকলা ৪০, কচুর মুকি ৩৫, মুলা ৪০ টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি ফিস ফুলকপি/বাধাকপি ৪০, লাউ ৪৫-৫০, লাল লাক ও কমলি শাকের আটি ১০ টাকা ধরে বিক্রি হচ্ছে।
ক্রেতা গিয়াস উদ্দিন বলেন, গত কয়েক সপ্তাহে কাঁচা মরিচের দাম মাত্রাতিরিক্ত ভাবে বেক্রে যাওয়ায় ১০০-২০০ গ্রাম করে কিনতে হয়েছে। আজ বাজারে কাঁচা মরিচের দাম কমায় চাহিদা পরিমাণ ক্রয় করতে পেরেছি। এছাড়াও ডিম ও অন্যান্য সবজির দাম ক্রয় মতার মধ্যে ফেরায় তার মাঝে স্বস্তি ফিরেছে বলে জানান।
বাহুবল বাজারের খুচরা বিক্রেতা রুবেল মিয়া জানায়, এ সপ্তাহে সকল ধরণের সবজিতেই ১০/১৫ টাকা ও ডিমের ডজনে কমেছে ৪০-৪৫ টাকা। যেখানে গত কয়েক সপ্তাহে কাঁচা মরিচের কেজি ২৫০-৩০০ টাকা করে বিক্রি করতে হয়েছে সেখানে এখন ৮০-১০০ টাকায় বিক্রি করতে পারছি। এতে ক্রেতার সংখ্যা বেড়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com