সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জের দূর্বত্তদের হামলায় একই পরিবারের ৫ জন আহত ৩ জনকে সিলেটে প্রেরণ

  • আপডেট টাইম রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৩১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের দূর্বত্তদের হামলায় একই পরিবারের ৫জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকী আহতের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।
জানাযায় উল্লেখিত গ্রামের লিটন দাশের বাড়ীতে পরিকল্পিত ভাবে শুক্রবার সকালে দেশীয় অস্ত্র শস্ত্র সহকারে একদল দূর্বৃত্তরা হামলা চালায়। এতে তার পরিবারের ৫ জনকে কুপিয়ে রক্তাক্ত জখমী করে। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত লিটন দাশ (৪০), তার স্ত্রী সুমায়া রানী দাশ (৩৫), রতন দাশের স্ত্রী শিখা রানী দাশ (৩০)কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপর আহত রতন দাশ ও তার মাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহত সূত্রে জানাযায়, উপজেলার বেগমপুর গ্রামের ছমির উল্লার পুত্র মঈন উদ্দিনের নেতৃত্বে তার বাগনা সাজু, রাজু তাদের বাবা গুল মিয়া তার স্ত্রী আছমা বেগমসহ পূর্ব শত্রুতার জের ধরে ১৫/২০ জন অস্ত্রধারী লাটিয়াল বাহিনী লিটন দাশের ঘর-বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে তাদের।
এসময় আর্তচিৎকারে গ্রামবাসী এসে তাদের কবল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় নির্যাতনের শিকার পরিবারের লোকজন নবীগঞ্জ থানায় ৬জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। নবীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম হামলার সত্যতার স্বীকার করে বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com