সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে বজ্রপাতে যুবক নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৩৫৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে শালুক তুলতে গিয়ে বজ্রপাতে আব্দুল হামিদ (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় জিতু মিয়া নামের অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে গুনগিয়াজুরি হাওড়ের ফুকলারপাড়া নামকস্থানে। নিহত আব্দুল হামিদ নবীগঞ্জ সদর ইউনিয়নের বড় আলীপুর গ্রামের শুকুর মিয়ার পুত্র। গুরুতর আহত জিতু মিয়া একই গ্রামের নোওয়াব উল্লার পুত্র।
স্থানীয়রা সূত্রে জানাযায়, দুপুরে বৃষ্টির সময় গুনগিয়াজুরি হাওড়ে শালুক তুলতে গিয়েছিলেন হামিদ ও জিতু। মুহূর্তেই বজ্রপাতের বিকট শব্দ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন আব্দুল হামিদ ও গুরুতর আহত হন জিতু মিয়া। এ সময় স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হামিদ মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জিতু মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com