মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে ৬ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৩৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের ৬ সন্তানের জননী আম্বিয়া বেগম (৪৫) নামের এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশটি উদ্ধার করে নবীগঞ্জ থানায় নিয়ে আসেন। আম্বিয়া বেগম উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত ইসলাম উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, আম্বিয়া বেগম মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। পরিবারের লোকজন তাদের ঘরের তীরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদের নির্দেশনায় এসআই গৌতম দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার এসআই গৌতম দাশ বলেন, আম্বিয়া বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com