মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি

  • আপডেট টাইম শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৩২২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫টি চা বাগানে চা শ্রমিকদের নূন্যতম মজুরি ৩শ টাকা করার দাবিতে ২ ঘন্টা করে কর্মবিরতি পরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে চা শ্রমিকরা। এর আগে মজুরি বৃদ্ধির দাবিতে আলটিমেটামের ৭ দিনের সময়সীমা শেষ হয়ে গেলেও দাবি পূরণ না হওয়ায় চা শ্রমিকরা আন্দোলন শুরু করে।
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি করেন চা শ্রমিকরা। উপজেলার নোয়াপাড়া, বৈকন্ঠপুর, জগদীশপুর, সুরমা ও তেলিপাড়া চা বাগানে কর্মবিরতি করে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে চা শ্রমিকরা। প্রতিবাদ সভা ও মানববন্ধনে শ্রমিকরা জানান, গত ৩০ জুলাই মালিক পক্ষ নূন্যতম মজুরি ১শ ২০ টাকা থেকে বৃদ্ধি করে ১শ ৩৪ টাকা করার প্রস্তাব দেন। চা শ্রমিকদের প্রতিনিধিত্বকারী একমাত্র সংঘটন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এ প্রস্তাব প্রত্যাখ্যান করে। ক্রমবর্ধমান দ্রব্যমূল্য উর্দ্ধগতিতে এ মজুরি দিয়ে শ্রমিক পরিবার চলা খুবই কষ্টকর। তাই নূন্যতম মজুরি ৩শ টাকা করার দাবিতে এ কর্মবিরতি পালন করে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।
লস্করপুর ভ্যালির সভাপতি রবিন্দ্র গৌড় বলেন, ১১ আগষ্টের মধ্যে তাদের দাবি মানা না হলে শ্রমিকদের দাবি আদায়ে শনিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com