মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে সুরঞ্জন দাশ ও তাঁর সহধর্মিণী সুপর্ণা দাশের সম্মানে উপজেলা পরিষদের শোক বইয়ের উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৩৬২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মহান মুক্তিযুদ্ধের কিংবদন্তি, কীর্তিনারায়ণ কলেজের প্রতিষ্ঠাতা, দৈনিক মাতৃভূমি পত্রিকার প্রতিষ্টাতা সম্পাদক ও প্রকাশক এবং নবীগঞ্জের কৃতি সন্তান মেজর অব. সুরঞ্জন দাশ ও তাঁর সহধর্মিণী কীর্তিনারায়ণ কলেজের সহ-প্রতিষ্ঠাতা সুপর্না দাশের আকষ্মিক মৃত্যুতে নবীগঞ্জ উপজেলা পরিষদও উদ্যোগে শোক বই উদ্বোধন করা হয়েছে। এসময় বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) সুরঞ্জন দাশের আত্নার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্টানে উপস্থিত সকলে কালো ব্যাজ পরিধান করেন।
সোমবার (০৮ আগষ্ট) বিকেলে উপজেলা পরিষদের শোক বইয়ের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, করগাও ইউপি চেয়ারম্যান নির্মেলেন্দু দাশ রানা, বীর মুক্তিযোদ্ধা বিজয় ভূষন রায়, জালাল সিদ্দিকী, মোর্শেদুজ্জামান রশিদ, তাজ উদ্দিন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, উত্তম কুমার পাল, যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খান, হাজ্বি খয়রুল বসর চৌধুরী, অধক্ষ্য তনুজ রায়, টিটু দাশ, বিপুল দেব, হরিপদ দাশ, মোঃ আলমগীর মিয়া, রত্নদীপ দাশ রাজু, ফাহিমা আক্তার নিশা মলয় দাশ প্রমুখ।
এসময় চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম সপ্তাহ ব্যাপি শোক বইতে শুভানুধ্যায়ী ও বিশিষ্টজনের মেজর অব. সুরঞ্জন দাশকে শ্রদ্ধা জানিয়ে মন্তব্য ও স্বাক্ষর প্রদান করার জন্য উদাত্ত আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com