মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

রেড ক্রিসেন্টের উদ্যোগে ও গ্রামীণফোনের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরী খাদ্য সামগ্রী বিতরন

  • আপডেট টাইম শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৩২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিট এর আয়োজনে ও গ্রামীনফোনের সহযোগিতায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ হবিগঞ্জ সদর উপজেলা রিচি ও লুকড়া ইউনিয়ন এবং লাখাই উপজেলার বুল্লা ও বামৈ ইউনিয়নের ৪টি স্থানে ৩৫০টি পরিবারের মাঝে গত বুধবার এই জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের ভাইস-চেয়ারম্যান সফিকুল বারী আউয়াল এর সভাপতিত্বে ও উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটের সেক্রেটারি ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের যুব প্রধান আশীষ কুমার কুরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী সদস্য সফিকুজ্জামান হিরাজ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক যুব প্রধান পংকজ কান্তি দাশ, বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন গোপ, লুকড়া এলাকার সমাজকর্মী শহীদ মিয়া, বামৈ ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ইসলাম উদ্দিন,হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের যুব ও স্বেচ্ছাসেবক বৃন্দ। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির হিসেবে বক্তব্য প্রদানকালে মেয়র আতাউর রহমান সেলিম বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি আন্তর্জাতিক মানবসেবী সংস্থা। যেকোন দুর্যোগ মানবিক সংকট ও দুর্বিপাকে রেড ক্রিসেন্ট সর্বপ্রথম সাড়া প্রদান করে। আকস্মিক এই বন্যায় রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের উদ্যোগে আমরা শুরু থেকেই কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় দপ্তর ও গ্রামীণফোনের সহযোগিতায় আপনাদের মাঝে উপহার স্বরুপ জরুরী খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে। উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে বক্তব্য প্রদানকালে হবিগঞ্জ ইউনিটের ভাইস-চেয়ারম্যান সফিকুল বারী আউয়াল বলেন, আকস্মিক এই বন্যায় মানুষের দূর্ভোগ লাঘব করতে রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবক দিনরাত কাজ করেছেন। আপনাদের এসে আমি মনে করি আমাদের প্রচেষ্টা সফল হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র জাতীয় ব্যাবস্থাপনা পর্ষদ ও উক্ত কার্যক্রমের সহযোগী গ্রামীণফোনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com