বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

লাখাইয়ে দুই দলের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৩৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার সিংহগ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সাইকুল ও আইকুল নামে দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার করাব সিংহ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের আব্দাল মিয়ার ছেলের সাথে সাইকুলের ছেলের ঝগড়া হয়। এ নিয়ে আব্দাল মিয়া ও সাইকুলের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় মোশারফ মিয়া (৫২), আব্দুল হাকিম (৩০), আলামা বেগম (৫০), সাইকুল মিয়া (৩৫), আইকুল মিয়া (২৫), বাইজিদ মিয়া (১৮), আব্দুল মিয়া (৩৫) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি বলেন, ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com