সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জের কুশি ইউনিয়ন তাঁতীলীগের কমিটি গঠন ফারছু মিয়া সভাপতি, হীরা মিয়া সাধারণ সম্পাদক ও আমির হোসেন সাংগঠনিক সম্পাদক

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৩৯৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়ন তাঁতী লীগ এর কমিটি গঠনের লক্ষে এক সভা গত ২৭ জুলাই অনুষ্ঠিত হয়েছে।
বাংলা বাজারস্থ কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তাঁতীলীগের সহ-সভাপতি অধ্যাপক তনুজ রায়। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক ফারুক মিয়া, সদস্য সচিব প্রনব দেব, যুগ্ম আহ্বায়ক যাদব সোম, প্রধান বক্তা ছিলেন কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হাসান চৌধুরী। সভায় ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ ফারছু মিয়াকে সভাপতি, মোঃ হীরা মিয়াকে সাধারণ সম্পাদক ও মোঃ আমির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট তাঁতীলীগ ৬নং কুশি ইউনিয়ন কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com