শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

সরকার বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য বিভিন্ন কৌশল খোঁজছে-মাধবপুরে বিমান প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৪২৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ সরকার বেকার দারিদ্র্য নির্মূল করেছে। এখন সবার কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসুচির আওতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলস্রোতে আনা হয়েছে। তাদের দেওয়া হচ্ছে বিভিন্ন ভাতা। যাদের কোন ঘর বাড়ি নেই তাদের খোঁজে খোঁজে জমি সহ পাকা ঘর তৈরি করে দেওয়া হয়েছে। নারী শিক্ষার অগ্রগতি সহ বিনিয়োগ ও পরিবেশ সুরক্ষায় সরকার কাজ করছে। কিন্তু কোভিড প্রভাবের কারণে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও কিছু সংকট মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে।
চলমান বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য সরকার বিভিন্ন কৌশল খোঁজছে। বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি রোববার দুপুরে মাধবপুর উপজেলা প্রশাসন আয়োজিত চা জনগোষ্ঠীর বিভিন্ন অনুদান ও কৃষকদের মাঝে সার বীজ বিতরণ এবং মৎস্য সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহি অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, এএসপি মহসিন আল মুরাদ, মেয়র হাবিবুর রহমান, চেয়ারম্যান পারুল আহমেদ, চেয়ারম্যান আলা উদ্দিন, চেয়ারম্যান মিজানুর রহমান, চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাব্বির হাসান ও মিজানুর রহমান প্রমূখ।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com