বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরের দানিয়ালপুরে কিশোরীর মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৩৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের দানিয়ালপুরে রিনা বেগম (১৫) নামের এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রথমে মেয়েটিকে সদর হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তার মৃত ঘোষণা করলেও কিছুক্ষণ পর সে নড়াচড়া করতে শুরু করে। এ ঘটনায় সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। সে সদর উপজেলার চরহামুয়া গ্রামের আব্দুর রহমানের কন্যা। রিনা দানিয়ালপুরের এক আত্মীয়ের বাসায় থেকে পড়াশোনা করতো।
গতকাল রবিবার বিকেলে সে ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে দড়ি ছিড়ে পড়ে যায়। সাথে সাথে পরিবারের লোকজন তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু এর কিছুক্ষণ পরই সে নড়াছড়া করলে সাথে সাথে ডাক্তার তাকে একটি স্যালাইন ও অক্সিজেন দেন। পরে তাকে সিলেট প্রেরণ করা হলে পথিমধ্যে লালাবাজার এলাকায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সদর থানার ওসি গোলাম মর্তুজা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেট যাবার পথে রিনা মারা যায়। তবে কি কারণে মারা গেছে ময়নাতদন্ত রিপোর্ট এলে জানা যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com