সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বাহুবলে ঝড়ে ছিড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে একজনের মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ৩৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার আলুয়া নোয়াগাও গ্রামে বিদ্যুস্পৃষ্ট হয়ে আরজু মিয়া (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আরজু মিয়া ওই গ্রামের মৃত নসিম উল্লার পুত্র। বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গতকাল রাতে বাহুবল উপজেলাসহ হবিগঞ্জের বিভিন্ন এলাকায় ঝড় ও বৃষ্টিপাত হয়েছে। এতে বাহুবলের ওই এলাকায় বিদ্যুৎতের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আরজু মিয়া বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গেলে ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com