বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক চুনারুঘাটে খাল খনন উদ্বোধনে হুইপ জি কে গউছ ॥ বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার পাইকপাড়ায় সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ পিতাসহ ২ পুত্র আহত

  • আপডেট টাইম বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২৭৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার নিভৃত পল্লী দিঘলবাক ইউনিয়নের দুর্ঘাপুর গ্রামে প্রতিপক্ষের অর্তকিত হামলায় বৃদ্ধ বাবাসহ একই পরিবারের ৩জন আহত হয়েছেন। আহতদের নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার দুর্ঘাপুর গ্রামের আঙ্গুর মিয়া ও একই গ্রামের আব্দুল আলীর পরিবারের ছোট বাচ্ছাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই সুত্র ধরে গত সোমবার সন্ধার পর আঙ্গুর মিয়ার চাচা আছদ্দর আলী (৬০) স্থানীয় দুর্ঘাপুর বাজারে গেলে আগে থেকে ওৎপেতে থাকা একই গ্রামের প্রতিপক্ষের আব্দুল আলী, আব্দুর রব ও মারাজ মিয়াসহ তাদের লোকজন অর্তকিত হামলা চালায়। খবর পেয়ে তার ছেলে আহমদ আলী (৪০) ও জমির আলী (৩০) বাবাকে বাচাতে এগিয়ে গেলে তাদের উপর ও হামলা করা হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদ বলেন, এখন কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com