সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

রেড ক্রিসেন্ট হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৩৯৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আলাউদ্দিনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও অত্র ইনস্টিটিউটের রেড ক্রিসেন্ট এর আয়োজনে আজমিরীগঞ্জ উপজেলার প্রায় ৩০০ পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
অত্র ইনস্টিটিউটের রেড ক্রিসেন্ট লিডার ও জুনিয়র ইন্সট্রাক্টর মোঃ সেলিম ভূঁইয়া এর নেতৃত্বে ১৪ সদস্যের একটি টিম সকাল ৯ টায় ইনস্টিটিউট থেকে আজমিরীগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে দুপুর ১২ টায় আজমিরিগঞ্জ পৌঁছে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে। আজমিরীগঞ্জের কামালপুর, রেহালা, কাকাইলছেও গ্রাম ও তিনটি আশ্রয় কেন্দ্রের মোট ৩শ পরিবারের মধ্যে শুকনো খাবার ও প্রয়োজনীয় দ্রব্যের সমন্বয়ে ত্রাণ উপহার প্রদান করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমের উপস্থিত ছিলেন অত্র ইনস্টিটিউটের নন টেক বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ বরকতুল্লাহ, মোঃ মাহমুদুল হাসান (ইন্সট্রাক্টর) এবং রেড ক্রিসেন্ট, রোভার গ্রুপ ও মানবতার সেবায় আমরা গ্রুপের সদস্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com