শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শায়েস্তাগঞ্জে রেলের জায়গা দখলের অভিযোগে সাবেক কাউন্সিলরসহ ৩ জন আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৩৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেলের জায়গা দখল করার অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছেন সাবেক কাউন্সিলর সাইদুর রহমান, রেলকর্মচারী নজির আলীসহ ৩ জন। জানা যায়, দীর্ঘদিন ধরে রেল কর্মচারী নজির আলী শায়েস্তাগঞ্জ, সাটিয়াজুরী, হবিগঞ্জ, নোয়াপাড়া, বাল্লাসহ বিভিন্ন এলাকায় রেলের জায়গা ভূয়া কাগজপত্র তৈরি করে মানুষকে লিজ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। তাকে একটি প্রভাবশালী মহল সহযোগিতা করছে বলে সূত্র জানিয়েছে। নজির আলীর বাড়ি নোয়াখালী জেলায় হলেও শায়েস্তাগঞ্জ জগন্নাথপুর গ্রামে বিয়ে করে স্টেশনে বসবাস করছে। প্রথমে সে চৌকিদার, এরপর বাবুর্চি বর্তমানে পাম্প অপারেটর হিসেবে কর্মরত।
গতকাল সোমবার সকালে রেলের জায়গায় অবস্থিত উচ্ছেদকৃত পৌর মার্কেট দখল করে দোকান নির্মাণ করে সাবেক কাউন্সিলর সাইদুর রহমান, বর্তমান কাউন্সিলর লাইলী আক্তারের স্বামী সোহেল মিয়া, পাম্প অপারেটর নজির আলী বেশ কয়েকজন। বিষয়টি শায়েস্তাগঞ্জ থানাকে অবগত করলে ওসি অজয় দেবের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাইদুর, সোহেল ও নজির আলীকে আটক করে। সেখান থেকে বিকালে স্টেট অফিসার রহুল আমিনসহ একদল রেল কর্মকর্তা শায়েস্তাগঞ্জ থানায় এসে উল্লেখিতদের বিরুদ্ধে রেলের জায়গা জালিয়াতি করে অন্যত্র লিজ দেয়ার অভিযোগে মামলা করেন। অন্যদিকে গত রবিবার শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র অলি আহমেদ উল্লেখিত বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে মেয়র অলি আহমেদ জানান, পৌরসভার রিটের জায়গা দখল করার চেষ্টার প্রেক্ষিতে অভিযোগ দেয়া হয়। এর প্রেক্ষিতে তাদেরকে নেয়া হয়। কিন্তু দেখা যায় রেল কর্মকর্তার মামলার কারনে তাদেরকে গ্রেফতার দেখানো হয়। পৌরসভার পক্ষ থেকেও বিধিমোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ছাড়া সম্প্রতি শায়েস্তাগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভায় রেলের জায়গা দখল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, আটকদের বিরুদ্ধে রেল কর্মকর্তা রুহুল আমিন বাদি হয়ে মামলা করেছেন। মামলার প্রেক্ষিতে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। রিমাণ্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com