বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে মসজিদের মাইকের মেশিন চুরিকালে চোর আটক

  • আপডেট টাইম সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৪০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় মসজিদের মাইকের মেশিন চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক হয়েছে আবিদ মিয়া নামের এক চোর। শনিবার দিনগত রাত ২টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের রাউদগাঁও গ্রামে এ ঘটনাটি সে।সে হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল (ডাক্তার বাড়ী) গ্রামের সোনাই মিয়ার ছেলে।
মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: শামিম জানান, আমার ইউনিয়নের রাউদগাঁও গ্রামের দরগা মসজিদের গ্রিল কেটে মসজিদে প্রবেশ করে মসজিদে থাকা মাইকের মেশিন নিয়ে পালানোর সময় মজিদের অদূরে একটি লোক জাল দিয়ে মাছ ধরা অবস্থায় চোরকে দেখতে পায়। পরে হৈ চৈ চিল্লাপাল্লা করে লোকজনকে নিয়ে তাকে হাতে নাতে আটক করে। সকালে তারা আমার অফিসে নিয়ে আসে। আমি পুলিশকে খবর দিয়েছে,পুলিশের হাতে ওই চোরকে তুলে দেই। তিনি আরো বলেন, তার এলাকার কয়েকজনের সাথে যোগাযোগ করেছি তার দায়িত্ব কেউ নেয়নি। লোকজন জানায় সে চুরি ডাকাতির সাথে জড়িত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com