বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে বন্যা কবলিত মানুষের পাশে আনসার ও ভিডিপি

  • আপডেট টাইম সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৩৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের আজমিরীগঞ্জ, বানিয়াচং, লাখাই, নবীগঞ্জসহ জেলার বিভিন্ন স্থানের ৭শ বর্ন্যাতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ আনসার ও ভিডিপি। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশক্রমে সারা দেশে ন্যায় হবিগঞ্জের বন্যা দুর্গত মানুষের সাহায্যার্থে কাজ করছে হবিগঞ্জ জেলা আনসার ও ভিডিপি সদস্যগণ। আজ দুপুরে আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের বিভিন্ন স্থানে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন হবিগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কমান্ড্যান্ট অরূপ রতন পাল। এ সময় তিনি নৌকায় করে বন্যা দুর্গত মানষদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শায়েস্তাগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজিত কুমার দাস, আজমিরীগঞ্জ উপজেলা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ধ্রুব ভট্টাচার্য এবং উপজেলা আনসার কমান্ডার, ইউনিয়ন দলনেতা, দলনেত্রীসহ অন্যান্য আনসার ও ভিডিপি সদস্যগণ। হবিগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কমান্ড্যান্ট অরূপ রতন পাল বলেন-বন্যার শুরু থেকে পানি বন্দিদের উদ্ধার অভিযান পরিচালনাসহ মহাপরিচালকের নির্দেশক্রমে সারা দেশে বন্যা দুর্গত মানুষের সাহায্যার্থে কাজ করছে আনসার ও ভিডিপি সদস্যগণ। এ ছাড়া রেঞ্জের উপ-মহাপরিচালকের উদ্যোগে হবিগঞ্জের আজমিরিগঞ্জ থেকে নৌকা ভাড়া করে সুনামগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আশ্রয় নেয়া প্রায় ছয় শতাধিক মানুষের জন্য ত্রাণ সামগ্রী প্রেরণ করেছেন হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ট। ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com