শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

আজমিরীগঞ্জে বানের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৪১২ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে বন্যার পানিতে ডুবে মেরাজুল ইসলাম নামে ১৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের দণি রসুলপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। মেরাজুল ইসলাম ওই গ্রামের খলিল মিয়ার ছেলে। এ বিষয়ে কাকাইলছেও ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য রফিক মিয়া জানান জানান, শুক্রবার দুপুরে বাড়ির পুরুষেরা জুম্মার নামাজ আদায় করতে মসজিদে চলে যান। এ সময় শিশু মেরাজুল ঘরে খেলায় ব্যস্ত ছিল। বাড়ির নারীরাও রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লে মেরাজুল খেলতে খেলতে বাড়ির সামনে উঠোনে বন্যার পানিতে ডুবে যায়। কিছুণ পর শিশুর মা মেরাজুলকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করলে স্বজনরা আশে পাশের লোকজন এগিয়ে এসে খোঁজতে থাকে। পরে বাড়ির পাশে মেরাজুলের মরদেহ ভেসে উঠলে লাশ উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে গত ২১ জুন একই ইউনিয়নের গোয়ালগাও (বাজারহাটি) গ্রামের তারা মিয়া মাছ ধরতে গিয়ে পানিতে ভেসে গিয়ে মারা যান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com