সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

লাখাই থানায় যৌতুক মামলা মাধবপুর থেকে আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই থানায় দায়েরকৃত যৌতুক মামলার আসামী সৈয়দ কামরুল হাসান (২৭) কে মাধবপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। লাখাই থানার তদন্তকারী কর্মকর্তা এসআই ফজলে রাব্বি জানান, ১২ জুন রবিবার মাধবপুর থানার পুলিশের সহযোগিতায় উপজেলার শাহপুর গ্রামে অভিযান চালিয়ে সৈয়দ জাকির হোসেনের ছেলে সৈয়দ কামরুল হাসানকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, লাখাই থানার মোড়াকরি গ্রামের আফরোজ মিয়ার মেয়ে জনিয়া আক্তার বাদী হয়ে লাখাই থানায় অভিযোগ দায়ের করে সৈয়দ কামরুল হাসানের বিরুদ্ধে। জানা যায়, গত ৬ মে ৩ লক্ষ টাকা যৌতুকের জন্য জনিয়াকে মারপিট করে বাড়ী থেকে বের করে দেয় তার স্বামীর বাড়ির লোকজন। এর প্রেক্ষিতে লাখাই থানায় নারীও শিশু নির্যাতন মামলা দায়ের করা হয়। পুলিশ গতকাল সৈয়দ কামরুল হাসানকে গ্রেফতার করে এবং আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com