শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

প্রাণ আরএফএল কোম্পানীর ৩ নারী শ্রমিক ক্যামিলের বিষাক্ত গ্যাসে বিষাক্রান্ত হয়ে অসুস্থ

  • আপডেট টাইম শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার প্রাণ আরএফএল কোম্পানীর ৩ নারী শ্রমিক ক্যামিলের বিষাক্ত গ্যাসে বিষাক্রান্ত হয়ে অসুস্থ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তারা হল, প্রিয়া আক্তার (২০), সোনিয়া আক্তার (২১) ও অপরজনের পরিচয় পাওয়া যায়নি। জানা যায়, প্রতিদিনের মতো শ্রমিকরা রাত ৮টা থেকে দ্বিতীয় শিফটে কোম্পানীতে কাজ করছিলো। এক পর্যায়ে ক্যামিকেলের বিষাক্ত গ্যাসে তারা অচেতন হয়ে পড়ে। সহকর্মীরা প্রথমে কোম্পানীর নিজস্ব হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার উন্নতি না হলে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে শ্রমিকরা জানান, প্রায়ই গ্যাসের কারনে এমন হচ্ছে। এরপরও দায়িত্বপ্রাপ্তরা ব্যবস্থা নিচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com