বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে শত বছরের পুরনো খেলার মাঠে হচ্ছে চা বাগান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৩৬৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে শত বছরের পুরনো একটি খেলার মাঠ নষ্ট করে চা বাগান করা হচ্ছে। উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়ায় অবস্থিত ২ একর ৫৭ শতাংশের বিশাল খেলার মাঠটি ছিল এলাকার প্রধান ও কয়েকটি গ্রামের একমাত্র খেলার মাঠ। আশপাশের তেলিয়াপাড়া, পরমানন্দপুর, সুরমা চা বাগান নতুন টিলা, উত্তর সুরমা সহ কয়েকটি গ্রামের শিশু কিশোরেরা এই মাঠে খেলাধুলা করতো। দেশের স্বনামধন্য অনেক ফুটবলার ক্রিকেটার এই মাঠে বড় বড় টুর্নামেন্টে এসে খেলে গেছেন। বৃটিশ আমলে তৎকালীন জমিদার সরুজ চৌধুরীর আমন্ত্রণে কলকাতা মোহনবাগান ক্লাব এই মাঠে প্রতি ফুটবল ম্যাচ খেলে গেছেন। ঐতিহ্যবাহী এই খেলার মাঠটি নষ্ট করে চা বাগান তৈরী শুরু করায় অসহায় হয়ে পরেছে স্থানীয় শিশু কিশোরেরা। তেলিয়াপাড়া গ্রামের কিশোর ফয়সাল জানায়, সুরমা চা বাগান কর্তৃপক্ষ প্রথমে একটু একটু করে মাঠের কিছু অংশ দখল করে মাঠটিকে ছোট করে ফেলে। এক পর্যায়ে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তিকে মাঠটি তিন বছরের জন্য সাব লিজ দিয়ে দেয়। এলাকার শিশু কিশোরেরা সুরমা চা বাগানের মালিক পক্ষের প্রতিনিধি নবাব আব্দুল করিম এর সঙ্গে দেখা করে এর প্রতিবাদ করলে তারা লিজের মেয়াদ শেষ হলে পুনরায় খেলার মাঠটি খেলাধুলার জন্য ফিরিয়ে দিবেন বলে কথা দেন। কিন্তু লিজের মেয়াদ শেষ হওয়ার আগেই নবাব আব্দুল করিম এর মৃত্যু হয়। পরবর্তীতে লিজের মেয়াদ শেষ হলে নতুন কর্তৃপক্ষ মাঠটিতে চা বাগান করার জন্য কার্যক্রম চালাচ্ছে। এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য সুরমা চা বাগানের ব্যবস্থাপক মো: আবুল কাসেম এর মোবাইল নাম্বারে বেশ কয়েকবার ফোন করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান মো: পারভেজ হোসেন চৌধুরী বলেন, এটি একটি প্রাচীন খেলার মাঠ। এই মাঠে আমরা খেলাধুলা করেছি। কর্তৃপক্ষের নিকট আমার জোর দাবি এলাকার শিশু কিশোরদের খেলাধুলার জন্য মাঠটি ফিরিয়ে দেয়া হোক।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com