শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

চুনারুঘাটে হাত-পা বেঁধে এক নারীকে ধর্ষণ

  • আপডেট টাইম শনিবার, ২১ মে, ২০২২
  • ৩০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার পূর্ব হাঁসারগাও গ্রামে হাত-পা বেঁেধ এক নারীকে ধর্ষণ করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মূমুর্ষু অবস্থায় ১৫ মে সকালে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। জানা যায়, ওই নারী হবিগঞ্জ থেকে ১৪ মে রাত ৮টায় সিএনজি যোগে বাড়ি যাওয়ার পথে নতুন ব্রিজ থেকে তার পূর্ব পরিচিত সিএনজি চালক মকবুলের সাথে দেখা হয়। মকবুল তাকে সিএনজি তুলে বাড়িতে যাওয়ার জন্য রওয়ানা হয়। সিএনজিতে উঠার পর মকবুল তাকে কোমল পানীয় দেয়। এটি খাওয়ার পর ঘুমের ভাব শুরু হয়। কিছুদূর যাবার পর সিএনজি অপরিচিত ৩/৪ জন লোক উঠে। এক পর্যায়ে তারা পূর্ব হাঁসারগাও গ্রামের পূর্ব চৌপট নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে ওই নারীর হাতÑপা বেধে ৩/৪ জনে ধর্ষণ করে ফেলে যায়। সকালে জনপ্রতিনিধিসহ শত শত লোক গিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ও মানবাধিকার সংস্থার চেয়ারম্যান, কর্মীসহ অন্যান্যরা হাসপাতালে তাকে দেখতে যান এবং তারা তার চিকিৎসা ও আর্থিক সহায়তা করেন। তবে ওই নারী এ প্রতিনিধিকে জানিয়েছেন, দুর্বৃত্তদের দেখলে সে চিনবে। সে সুস্থ হয়ে মামলা করবে। ওই নারী সুন্দরপুর গ্রামের মহিব উল্লার কন্যা। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com